সোমবার ২৬, অক্টোবর ২০২৬

সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --

অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

62

 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিপুর এলাকায় স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইছ আলী শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই টমটম চালক রইছ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় রইছ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!